সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন ৩ বাইক আনছে রয়্যাল এনফিল্ড

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আইটি: বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড বাজারে আনছে নতুন বাইক। শোনা যাচ্ছে, এ বছরই তাদের আরও ৩টি বাইক বাজারে আসছে। আরও বেশি ফিচার এবং দারুণ ডিজাইনে বাজারে আসতে যাচ্ছে- ক্লাসিক ৩৫০, বুলেট ৩৫০ এবং হান্টার ৩৫০ বাইক তিনটি।
রয়্যাল এনফিল্ড গোয়ান ক্ল্যাসিক ৩৫০
দুর্দান্ত ফিচারে কিছুদিনের মধ্যেই রয়্যাল এনফিল্ড বাজারে এর ক্লাসিক ৩৫০ মডেলের নতুন ভ্যারিয়ান্ট আনবে। এর নাম হবে গোয়ান ক্লাসিক ৩৫০। যেসব গ্রাহক নতুন এবং স্টাইলিশ ডিজাইনের গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই বাইক একটি ভালো বিকল্প হতে পারে। এই গোয়ান ক্লাসিক মডেলে এর্গোনমিকস এবং হোয়াইটওয়াল টায়ারের মত ফিচার্স থাকছে, যা এর অন্যতম আকর্ষণ হতে চলেছে। চালক ও আরোহীদের একটা নতুন অভিজ্ঞতা এনে দেবে এই বাইকের স্বতন্ত্র ডিজাইন, পারফরম্যান্স।
রিফ্রেশ রয়্যাল এনফিল্ড ৩৫০এস
বাইকপ্রেমীদের জন্য এরইমধ্যে ক্লাসিক ৩৫০ মডেলের আপডেটেড ভার্সন এসেছে রয়্যাল এনফিল্ডের। আর এই লঞ্চের পরে অন্য মডেলগুলোতে কিছু ছোটখাটো আপডেট আসতে চলেছে। হান্টার ৩৫০, বুলেট ৩৫০, মিটিওর ৩৫০ ইত্যাদি বাইকেও আসবে আপডেট। এই আপডেটের মধ্যে থাকবে নতুন রং, রিফ্রেশড গ্রাফিক্স এবং অন্য আরও ফিচার্স। তবে এই মডেলগুলোর পাওয়ারট্রেনে কোনো বদল আসেনি।
রয়্যাল এনফিল্ড ৪৫০সিসি ক্যাফে রেসার
স্পিড ও ডিজাইন দুটির জন্যই গেরিলা ৪৫০ বাইকের নতুন ভ্যারিয়ান্ট ক্যাফে রেসার নামে শিগগির বাজারে আনতে চলেছে রয়্যালে এনফিল্ড। তরুণদের জন্য যারা স্টাইলিশ বাইক পছন্দ করে, তাদের জন্য এই বাইকটি একেবারে সঠিক ও যথাযথ বিকল্প হতে চলেছে। এর পারফরম্যান্সও ভালো হবে এবং এর স্টাইলিশ ডিজাইন আরও আকর্ষণীয় করে তুলবে বাইকটিকে। এই বাইক চালককে একটা আলাদা ব্যক্তিত্ব এনে দেবে।


এই বিভাগের আরো খবর