সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন দুই সুবিধা হোয়াটসঅ্যাপের ভিডিও কলে

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আইটি: কাজের প্রয়োজনে অথবা ব্যক্তিগত কারণে অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন। হুট করে কেউ কল করলে আশপাশের পরিবেশ বা মানুষজন নিয়ে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ভিডিও কলের জন্য ফিল্টারস ও ব্যাকগ্রাউন্ডস নামের নতুন দুটি সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ভিডিও কলের সময় বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের তথ্য মতে, আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীরা এই নতুন দুটি ফিচার ব্যবহার করতে পারবেন। ভিডিও কলের সময় ফিল্টারস অপশনের মাধ্যমে মোট ১০ ধরনের ফিল্টার ব্যবহার করা যাবে। এ ছাড়া ভিডিও কল চালু থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে। ফলে ভিন্ন ভিন্ন আবহে ভিডিও কল করার সুযোগ মিলবে। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে- ওয়ার্ম, কুল, বø্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গøাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে- বøার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট। এক বøগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিল্টারস ও ব্যাকগ্রাউন্ডস সুবিধা চালুর পাশাপাশি ভিডিও কলের জন্য টাচ আপ ও লো লাইট নামের দুটি অপশন যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ভিডিও কল চলাকালে ওপরের ডান দিকে থাকা ইফেক্ট আইকনে ট্যাপ করে সহজেই অপশনগুলো ব্যবহার করে পর্দায় আলোর উজ্জ্বলতা কম বেশি করা যাবে।


এই বিভাগের আরো খবর