সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রদ্ধা ‘কৃষ ৪’-এ হৃতিকের সঙ্গী হচ্ছেন

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বিনোদন: ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও জুটির হরর কমেডি ছবি ‘স্ত্রী ২’ মাত্র তিন দিনে প্রায় ২০০ কোটি টাকা আয় করেছে। শুধু টাকার অংকে নয়, দর্শক থেকে শুরু করে সমালোচক মহল সবখানেই ইতিবাচক প্রতিক্রিয়াও পাচ্ছেন এই জুটি। শ্রদ্ধা-রাজকুমারের কাছে একেবারে ধরশায়ী হয়েছেন অক্ষয় কুমার, তাপসী পান্নু, জন আব্রাহামের মতো তারকারা। ‘স্ত্রী ২’-এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অক্ষয়-তাপসীর ‘খেল খেল মে’ এবং জন আব্রাহামের ‘বেদা’। দুটি ছবিই বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরইমধ্যে শ্রদ্ধা ভক্তদের জন্য এলো আরও বড় সুখবর। শ্রদ্ধাকে এবার দেখা যাবে বলিউডের গ্রিক গড হৃতিক রোশনের বিপরীতে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, হৃতিকের ক্যারিয়ারের মাইলফলক ‘কৃষ’ সিরিজের নতুন ছবি ‘কৃষ ৪’-এ থাকছেন শ্রদ্ধা কাপুর। কল্পবিজ্ঞানের এই অ্যাকশন ড্রামায় প্রথমবারের একসঙ্গে কাজ করতে চলেছেন হৃতিক আর শ্রদ্ধা। এর আগে একাধিক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছিলেন হৃতিকের কাজের প্রতি নিজের ভালোলাগার কথা। এবার একসঙ্গে কাজ করায় শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শ্রদ্ধা বা ছবির নির্মাতা মহল। তবে জানা যায়, ইতোমধ্যেই শ্রদ্ধার সঙ্গে কথাবার্তা চ‚ড়ান্ত হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হবে।


এই বিভাগের আরো খবর