সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে এবার সিনেমা

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বিনোদন: গত ১০ দিনে ৬টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে, ‘আয়নাঘর’ নামে সিনেমা বানানোর হিড়িক পড়েছে। বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছেন। এই তালিকায় ‘হারুনের ভাতের হোটেল’ নামেও সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। এছাড়াও বেলাল সানি ‘পরিবর্তন’ নামে একটি সিনেমা নির্মাণের আবেদন করেছেন। জাদু আজাদের ভাষ্য, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপোশ করব না। ছবিটা সেই হবে কিন্তু।’ কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চ‚ড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তাঁর ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’ শেখ হাসিনার সরকারের সময়কালে সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ডিবি কার্যালয়ে ভাত খাওয়াতেন। কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ও বলতেন।


এই বিভাগের আরো খবর