সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউটিউব মিউজিকে গান শোনার নতুন কৌশল

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আইটি: অনেক সময় এমন হয় যে পছন্দের কোনো গানের সুর মনে আসছে কিন্তু কথা কিছুতেই মনে পড়ছে না। এমন সমস্যার সমাধান আনল ইউটিউব মিউজিক। গান খুঁজে পাওয়াকে সহজ করতে নতুন সং সার্চ ফিচার চালু করেছে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে গানের কিছু লাইন গুনগুন করে কিংবা বাদ্যযন্ত্রে বাজিয়ে সেটি খুঁজে বের করা যাবে। নাইনটুফাইভ গুগলের তথ্যানুযায়ী, গত মার্চ থেকে বহুল প্রতীক্ষিত এ প্রযুক্তির পরীক্ষা চালিয়ে আসছে ইউটিউব। বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সার্চ সং ফিচারটি ব্যবহারের জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে মিউজিক অ্যাপের ওপরের দিকে সার্চ বা ম্যাগনিফাইং আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখানে মাইক্রোফোনের পাশে ওয়েবফর্ম বা তরঙ্গের আইকন খুঁজে পাবেন। এই আইকনে ক্লিক করে ব্যবহারকারী গান গেয়ে বা গুনগুন করে সুর শুনিয়ে নির্ধারিত গান খুঁজে বের করতে পারবেন। সার্চের পর নতুন পেজে গানের নাম, শিল্পীর নাম, অ্যালবাম ও কভার আর্ট, প্রকাশের বছর এবং গান বিষয়ে অন্যান্য জরুরি তথ্য দেখতে পাওয়া যাবে।
টেক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সফটওয়্যারটি পিক্সেলের ‘নাউ প্লেয়িং’ ফিচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মূল রেকর্ডিংয়ের সঙ্গে শব্দ মেলাতে পারে। ফিচারটি অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব মিউজিকের ৭.০২ সংস্করণের সার্ভার-সাইড আপডেটে এসেছে। আইওএসে আনার বিষয়ে কোনো তথ্য পাওয়া না গেলেও, ভবিষ্যতে এই অপারেটিং সিস্টেমেও ফিচারটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর