সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সোহিনী বিয়ের একমাস না কাটতেই আইনি জটিলতায়

প্রতিনিধি: / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিনোদন : টালিউড তারকা সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় একবছর চুটিয়ে প্রেমের পর গত ১৫ জুলাই গাঁটছড়া বেঁধেছেন। এদিকে বিয়ের একমাস না কাটতেই আইনি জটিলতায় জড়ালেন সোহিনী সরকার। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সোহিনী-শোভনের বিয়ের পর তাদের শুভেচ্ছা জানাতে গিয়ে তুমুল বির্তকের মুখে পড়েন সোহিনীর প্রক্তন রণজয় বিষ্ণু। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা অভিযোগ করে একটি পোস্ট করেছিলেন, রণজয় নাকি তার প্রাক্তন প্রেমিকাদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেন। আর সে অভিযোগের জেরে তাকে সোহিনী আইনি নোটিশ পাঠিয়েছেন। এতে নাম জড়িয়েছে রণজয়ের আরেক প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতারও। জানা যায়, সোহিনী সরকার নাকি আগে রণজয়কে নোটিশ পাঠিয়েছেন। তারপর সায়ন্তনীও একই কাজ করেন। যদিও এই বিষয়ে তারা কেউই মুখ খোলেননি। অভিনেতারও উত্তর এক। তিনিও কিছু জানাতে চাননি। তার নামে সায়ন্তনী একগুচ্ছ অভিযোগ আনার পরেই রণজয় বলেন, বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য। যে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘিœত। আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত। যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাবিøক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারনা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইল। রণজয় আরও বলেন, আমি জানি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়, কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত। তাই এইসব মিথ্যা কথার উত্তর আমি আইনি পথেই দেব এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুণ্ণ করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি। যদিও রণজয় বলেছিলেন যে তিনি দুই প্রাক্তনকে আইনি নোটিশ পাঠাবেন কিন্তু জানা যাচ্ছে এক সপ্তাহ আগে সোহিনী ও সায়ন্তনীর পাঠানো আইনি নোটিশ পেয়েছেন রণজয়। তারপর থেকে দুই পক্ষের আইনজীবী বিষয়টি দেখছেন। যদিও এই বিষয়ে একেবারেই কিছু বলতে চাননি তিনজনের কেউই। এক সময় সোহিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণজয় বিঞ্চু। সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে স¤প্রতি গায়ক শোভন গাঙ্গুলিকে বিয়ে করেন সোহিনী।

 


এই বিভাগের আরো খবর