সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হিনা খান বাংলাদেশ নিয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিনোদন: বরাবরই স্পষ্টবাদী বলিউড অভিনেত্রী হিনা খান। যে কোনো বিষয়ে স্পষ্ট মতামত রাখতেই পছন্দ করেন। এবার তিনি মুখ খুললেন বাংলাদেশ নিয়ে। ‘অল আইজ অন হিন্দুজ ইন বাংলাদেশ’-এই ছবি শেয়ার করে অনেকেই ইতোমধ্যে প্রতিবাদ জানাচ্ছেন সমাজমাধ্যমে। সেই তালিকায় রয়েছেন হিনাও। এর সঙ্গে নিজে একটি পোস্টও লিখেছেন অভিনেত্রী। হিনা খান লেখেন, “যে কোনো নিরীহ মানুষের মৃত্যুই আসলে মানবতার মৃত্যু। যে কোনো ধর্ম, জাঁতি ও দেশের জন্যই এটা প্রযোজ্য। কোনো সমপ্রদায়কেই যেন এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। যেটা ভুল, সেটাকে ভুলই বলব।” হিনা মনে করেন, যে কোনো দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া একটি মৌলিক বিষয়। তিনি আরও বলেন, “সারা বিশ্বে যে সমস্ত মানুষ অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই আমি সমব্যথী। আমি মানবতাকেই সবার আগে রাখি। প্রার্থনা করুন, বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকেন। মানবিকতা বজায় রাখুন।” উল্লেখ্য, স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। ক্যানসারের তৃতীয় পর্যায়ে ধরা পড়েছে তার। আক্রান্ত হওয়ার পরে তিনি কেমো নেওয়ার অভিজ্ঞতাও ভাগ করেছেন সমাজমাধ্যমে। অসুস্থতার মধ্যেও কাজ থামিয়ে রাখেননি তিনি।


এই বিভাগের আরো খবর