সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেব-জিৎ ফের এক সিনেমায়

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিনোদন: টলিউড ইন্ডাস্ট্রিতে দেব আর জিতের রেষারেষি নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভক্তদের শত আবেদন সত্তে¡ও একে-অপরের সঙ্গে কাজ করতে রাজি নন তারা, এমনটাই খবর ইন্ডাস্ট্রি সূত্রে। মাঝে রুক্মিণী মৈত্র সব ঠিক প্রমাণ করার চেষ্টা করলেও, তা মানতে নারাজ একাংশ। দুই নায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও প্রায়ই বিতর্কে জড়ান সোশ্যাল মিডিয়াতে। বছরখানেক আগে দেবের ‘কিডন্যাপ’ ও জিতের ‘শেষ থেকে শুরু’ একসঙ্গে মুক্তি পেয়েছিল। আর তারপর দক্ষিণ কলকাতার এক হলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই অভিনেতার ভক্তরা। তবে এখন নতুন খবর, পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই নায়ককে। একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি। শোনা যাচ্ছে, দুই স্টারের সঙ্গে কিছু মিটিংও করে ফেলেছেন তিনি। যদিও এই নিয়ে আর কোনো তথ্য এখনও সামনে আসেনি। এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে দেব জানিয়েছিলেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কী বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি মিঠুন দা, বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। জিৎদার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে। যেমনটা প্রজাপতিতে মিঠুনদাকে করা হয়েছিল। অন্যদিকে ব্যুমেরায় মুক্তির আগে রুক্মিণী মৈত্রকে পাশে নিয়ে জিতের জবাব ছিল, ‘আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই’। এর আগে ২০১০ সালে ‘দুই পৃথিবী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও জিতকে। এরপর আর দেখা যায়নি।

 


এই বিভাগের আরো খবর