সর্বশেষ :
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন পাইকগাছায় পাখি শিকার রোধে ‘বনবিবি’র প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পাইকগাছার সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উদ্বোধন ; উপকূলে যোগাযোগে নতুন দিগন্ত দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিষেক ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন

প্রতিনিধি: / ২৪২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বিনোদন: বচ্চন পরিবারে ভাঙনের সুর অনেক আগেই থেকেই বাজছিল। নানা সময় ভারতীয় গণমাধ্যমে অভিষেক বচ্চন ও ঐশ্বরিরা রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে প্রচার হয় সংবাদও। তবে এ বিষয়ে কোনো শক্ত প্রমাণ মিলছিল না। এবার অভিনেতা অভিষেক বচ্চন নিজেই বললেন তাদের বিচ্ছেদের কথা। বিচ্ছেদ নিয়ে অভিষেকের বয়ানটি ভিডিও আকারে প্রথম প্রকাশ করে বলিউড গণমাধ্যম পিঙ্কভিলা। সেখানে অভিষেককে বলতে শোনা যায়, তবে এবার ভক্ত অনুরাগীরা বেশ চমকেই গেছে বলা যায়। স¤প্রতি অভিষেক বচ্চন নিজের মুখেই ঘোষণা দিয়েছেন দাম্পত্য জীবনের ইতি টানার। হ্যাঁ, এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অভিষেককে বিবাহবিচ্ছেদের বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। ভিডিওতে জুনিয়র বচ্চনকে কালো টি-শার্টে দেখা গেছে। মুখে তার কাঁচাপাকা ফ্রেঞ্চকাট দাড়ি। ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা যায়, ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বর্য বিবাহবিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গের সময়টি একদমই ভালো কাটেনি। এরপরই আমরা দুজনেই শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসি আলাদা হয়ে যাওয়ার। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যারৃ।’ এই ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। প্রশ্ন ওঠে ভিডিওর সত্যতা নিয়ে। তবে শেষ পর্যন্ত ভিডিওটির কোনো সত্যতা খুঁজে পায়নি ভারতীয় বেশকিছু গণমাধ্যম। এরপর অনেকেই দাবি করেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এঅ্যাই) অ্যাপ দিয়ে ধারণ করা। তবে এ বিষয়ে অভিষেক বা ঐশ্বরিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর