সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বিদেশ : দুই দিন বৃদ্ধির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম কমে ২০২৪ সালের মধ্যে সর্বনিম্ন হয়। বৃহস্পতিবার দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ১৬ সেন্ট বা শূন্য দশমিক দুই শতাংশ কমে ৭৮ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। এদিন ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৯ সেন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ৭৫ দশমিক ১৪ ডলার হয়েছে। গত সোমবার তেলের দাম ব্যাপকভাবে কমার পর বুধবার ব্রেন্ট ক্রুডের দাম বাড়ে দুই দশমিক ৪ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বাড়ে ২ দশমিক ৮ শতাংশ। বিশ্লেষকরা জানিয়েছেন, দুর্বল অর্থনৈতিক কার্যক্রমের মধ্যেও তেলের চাহিদা এখনো ইতিবাচক রয়েছে। তাছাড়া মধ্যেপ্রাচ্যে রয়েছে উত্তেজনা। বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরান ও হিজবুল্লাহ। এতে তেলের সরবরাহ নিয়ে ঝুঁকি তৈরি হয়। কারণ বিশ্বে সবচেয়ে বেশি তেলের উৎপাদন হয় মধ্যপ্রাচ্য অঞ্চলে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর