সর্বশেষ :
ফের নিষিদ্ধ হলেন মরিনিয়ো আবরারকে দলে নিয়ে বিপাকে সানরাইজার্সের মালিক বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্ব দ্বিতীয় উষ্ণতম জুলাই দেখলো

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বিদেশ : চলতি বছরের জুলাইকে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম জুলাই হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগের ১৩ মাসের উষ্ণতাকে ছাড়িয়ে গেছে ২০২৪ সালের জুলাই। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিসের মাসিক প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসের তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগের ১২ মাসের তাপমাত্রার গড় ছিল প্রাক-শিল্পযুগের চেয়ে ১ দশমিক ৬৪ ডিগ্রি বেশি। বিশ্বের উষ্ণতম দুটো দিনও ছিল জুলাইয়ের। তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও জলবায়ুর ‘এল নিনো’ পরিস্থিতি বা উষ্ণর পানির ¯্রােতের প্রভাবকে দায়ী করেছেন কোপার্নিকাসের বিশেষজ্ঞরা। কোপার্নিকাসের বিজ্ঞানী জুলিয়ান নিকোলাস বলেন, ‘এল নিনোর প্রভাব শেষ হলেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিসর বাড়ছে। সার্বিকভাবে, আমরা এখনও এক বছর আগের অবস্থানেই রয়েছি।’ বিগত বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ের তাপমাত্রা শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।


এই বিভাগের আরো খবর