সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেনেজুয়েলার সামরিক বাহিনী মাদুরোর প্রতি অনুগত: প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

বিদেশ : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সামরিক বাহিনীর ‘সম্পূর্ণ আনুগত্য’ ফের নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো সামরিক বাহিনীর আনুগত্যের বিষয়টি নিশ্চিত করলেন। রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস ও বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো সোমবার প্রকাশিত এক চিঠিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি ‘জনগণের পক্ষে দাঁড়ানোর’ আহŸান জানানোর পর মন্ত্রী পাদ্রিনোর ওই মন্তব্য আসে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে স¤প্রচারিত এক ঘোষণায় সেনাবাহিনীর জেনারেল পাদ্রিনো বলেন, “নাগরিক নিকোলাস মাদুরো মোরোসের প্রতি আমরা আমাদের সম্পূর্ণ আনুগত্যের স্বীকৃতি দিচ্ছি।” এ সময় সামরিক বাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তার পাশে ছিলেন। তিনি আরও বলেন, “আমাদের ঐক্য ও প্রাতিষ্ঠানিকতা ভাঙতে এসব বোকা ও অসঙ্গত আহŸান জানানো হচ্ছে।” ২৮ জুলাই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ ঘোষিত ফলাফল অনুযায়ী, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন এবং গনসালেসকে পরাজিত করেছেন। কিন্তু নির্বাচনে গনসালেস ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে বিরোধীদল নিজেদের দাবিতে অটল রয়েছে। তাদের হিসাবে মাদুরো পেয়েছেন মাত্র ২৭ লাখ ভোট। নিজেদের দাবির পক্ষে অনলাইনে ৩০ হাজার ভোটিং মেশিনের ব্যালটের একটি কপিও ছাপিয়েছে বিরোধীদল। ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, তাদের কাছেও ব্যালটের কপি আছে কিন্তু তারা বা দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ সেগুলো প্রকাশ করেনি। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের ওয়েবসাইট ২৯ জুলাইয়ের শুরুর দিক থেকেই ডাউন হয়ে আছে। গনসালেস ও মাচাদো সামরিক বাহিনীর উদ্দেশ্যে তাদের চিঠি প্রকাশ করার পর আইন ভাঙতে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের উস্কানি দেওয়ার অভিযোগে তাদের উভয়ের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক সাব।

 


এই বিভাগের আরো খবর