সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, আসছে রি-শেয়ার অপশন

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আইটি: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন ফিচার আনছে। পারিবারিক বা সামাজিক যে কোন প্রয়োজনেও হোয়াটসঅ্যাপ বেশ এগিয়ে। প্রিয় মুহূর্তগুলো শেয়ার করেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। এবার সেই স্ট্যাটাসে যুক্ত হচ্ছে নতুন ফিচার। দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামে রয়েছে স্ট্যাটাস রি-শেয়ার অপশন। অর্থাৎ কেউ স্ট্যাটাসে যা পোস্ট করেন সেখানে যদি আপনাকে মেনশন করেন তাহলে তা নিজের স্ট্যাটাসে শেয়ার করা যায়। এই ফিচার আসছে হোয়াটসঅ্যাপেও। স্ট্যাটাস রি-শেয়ার করা যাবে এই অ্যাপেও। এতদিন এই সুযোগ ছিল না হোয়াটসঅ্যাপে। শুধু অন্যের স্ট্যাটাস দেখা যেত। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের কাছে অ্যাপের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ। এদিকে ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। যুক্ত করা হচ্ছে এআই ফিল্টার। এর সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ব্যবহারকারীরা। ওয়েবিটাইনফো জানিয়েছে, বেটা ব্যবহারকারীদের একাংশ এআই ফিল্টার ব্যবহারের সুযোগ পেয়েছেন। তারা ভিডিও কলের সময় নিজেদের মুখে এআই ফিল্টার ব্যবহার করতে পারছেন। অনেক ধরনের অ্যাফেক্টসও বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।


এই বিভাগের আরো খবর