বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বুবলী দুই ছবি থেকে বাদ

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

স্পোর্টস: কিছুদিন আগে এমডি ইকবালের ‘বিট্রে’ ছবি থেকে বাদ পড়েছেন শবনম বুবলী। এবার জসিম উদ্দিন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ থেকেও বাদ পড়লেন তিনি। এরইমধ্যে ছবিটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানান জসিম। বাকি অংশের শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে দুই মাস ধরে বুবলীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জসিম বলেন, ‘ছবিটি হচ্ছে ঠিকই। তবে আমি বুবলী ম্যাডামকে রাখতে পারছি না। রোজার ঈদের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তাই বাধ্য হয়ে অন্য অভিনেত্রী খুঁজছি।’

 


এই বিভাগের আরো খবর