বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অঞ্জন মঞ্চে ফিরছেন

প্রতিনিধি: / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

বিনোদন: দুই বাংলার জনপ্রিয় গায়ক তিনি। নানা বয়সী মানুষের প্রিয় শিল্পী। তিনি অঞ্জন দত্ত। তবে শুধু গানই নয়, মঞ্চে অভিনয়ও করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টেও। তবে অনেক দিন তিনি মঞ্চে অভিনয় করেন না। সুখবর হলো, আবারও ফিরতে যাচ্ছেন মঞ্চে। যে থিয়েটারের মঞ্চ থেকে অভিনেতা, গায়ক অঞ্জন দত্তকে সিনেমায় নিয়ে এসেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন, অনেক কাল বাদে সেই মঞ্চে ফিরতে চলছেন অঞ্জন। উইলিয়াম শেকসপিয়ারের ‘কিং লিয়ার’ নাটকটি নিয়ে প্রত্যাবর্তন অধ্যায় শুরু করতে চান অঞ্জন দত্ত। এই খবর তিনি জানিয়েছেন হিন্দুস্তান টাইমসকে। দর্শকদের উদ্দেশে অঞ্জন বলেন, “আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। জানি কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। তবে মৃণালদা (মৃণাল সেন) কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এ বছর সিনেমা আর নয়। থিয়েটার করব। শেকসপিয়ারের ‘কিং লিয়ার’ করব ভাবছি। এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজায় ফিরব।”


এই বিভাগের আরো খবর