বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসিফ ডন রূপে হাজির

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

বিনোদন: বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। যুগের পর যুগ ধরে তিনি উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক দর্শকপ্রিয় সব গান। সেই ধারাবাহিকতায় এবার ঈদে আসিফ শ্রোতাদের উপহার দিলেন ভিন্ন ধরনের একটি গান। যেটি ঈদের দিন সন্ধ্যায় শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের গানে একজন ডনের ভ‚মিকায় এই শিল্পীকে হাজির হতে দেখা গেছে। গানের শুরুতেই দেখা যায় বন্দুক হাতে একজন আসিফের দিকে এগিয়ে আসছেন। তার মুখ ঢাকা। বন্দুকের নিশানা চেয়ারে বসে থাকা শিল্পীর মাথা। এরপরই শুরু হয় দুর্র্ধষ সব অ্যাকশন। কন্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিতে ডনের ভ‚মিকায় অভিনয় করেছেন আসিফ। এর মাধ্যমে তিনি একটি ফিল্মি ভাইব দিতে চেয়েছেন দর্শকদের। গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় সিনেমা নির্মাতা সৈকত নাসির। এ ছাড়া গানে আসিফ আকবরের সঙ্গে মডেল হতে দেখা গিয়েছে মডেল-অভিনেত্রী জেবা জান্নাতকে। গø্যামারাস লুকে তিনিও নজর কেড়েছেন সবার। দ্য লাস্ট ডন গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে স্মিতা রক্ষিত। এ ছাড়া র‌্যাপে কণ্ঠ দিয়েছেন হৃদয়, নাফি ও লিল বø্যাক।


এই বিভাগের আরো খবর