সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলের কয়েক’শ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

প্রতিনিধি: / ৩৭৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪

আইটি: ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে যেকোনো তথ্য সারা বিশ্বে ছড়িয়ে দেয়া সম্ভব। এর মাধ্যমে সহজেই মানুষকে প্রভাবিত করে মুনাফা লুফে নেয়া সম্ভব। এমনি একটি মুনাফালোভী ইসরাইলি রাজনৈতিক ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা (এসটিওআইসি) ইসরাইল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে শত শত ফেইক ফেসবুক অ্যাকাউন্ট খুলে বসেছে। মেটা সেই অ্যাকাউন্টগুলো এরমধ্যেই বন্ধ করে দিয়েছে। গত বুধবার আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানায়, মুনাফালোভী ইসরাইলি এসটিওআইসি সংস্থাটি মার্কিন ও কানাডিয়ান দর্শকদের লক্ষ্য করে শত শত ফেইক অ্যাকাউন্ট খুলেছে। এরমধ্যেই তাদের এ অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে মেটা। প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ৫১০টি ফেইক ফেসবুক অ্যাকাউন্টসহ ৩২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিহ্নিত করেছে। এ অ্যাকাউন্টগুলো থেকে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছিল। মেটা জানায়, এ অ্যাকাউন্টগুলো মূলত ইসরাইল-হামাস যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি বিষয়ক তথ্য প্রচার করতো। বেশিরভাগ পোস্টই ইংরেজিতে লেখা। সেখানে বিশেষ করে ইসরাইলি জিম্মিদের মুক্তির আহŸান, ইসরাইলের সামরিক বাহিনীর প্রশংসা এবং জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার (ইউএনআরডবিøউএ) সমালোচনা করা হতো। এই অ্যাকাউন্টগুলোর মূলহোতা পেছনে থেকে ফেইক অ্যাকাউন্টগুলো ব্যবহার করছিল। এমনকি এরইমধ্যে এ অ্যাকাউন্টগুলোর জনপ্রিয়তা বাড়াতে তারা ভিয়েতনাম থেকে অপ্রমাণিত এনগেজমেন্ট কিনেছিল বলে মেটা জানিয়েছে। মেটা ইসরাইলের তেলআবিবের এসটিওআইসি থেকে এ ফেইক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সন্ধান পাওয়ার পর সংস্থাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

 

 


এই বিভাগের আরো খবর