সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

করনীয় কী ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে ?

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪

আইটি: এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। অধিকাংশ ব্যবহারকারী ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করার পাশাপাশি নিজের কিংবা পরিবারের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। তাই ফেসবুকে প্রয়োজন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা। যদিও এরইমধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা ফিচার যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা ফিচার থাকার পরও হ্যাক হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে বেশ কয়েকটি কাজ করতে হবে। প্রথমেই ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে হবে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার তথ্য। এরপর যত দ্রæত সম্ভব ফেসবুকের বন্ধুদের জানাবেন, যেন তারা কোনো বিড়ম্বনায় না পড়ে। এ ছাড়া থানায় জিডি করতে হবে। হ্যাকারের যদি কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে তাহলে আপনার আইডি দিয়ে অপরাধমূলক কাজ করতে পারে। সেই দায়ভার এড়াতে থানায় জিডি করুন।
যেভাবে ফেসবুক কর্তৃপক্ষকে জানাবেন: অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে প্রথমে ঋধপবনড়ড়শ.পড়স/যধপশবফ সাইটে যেতে হবে। অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর লিখতে হবে। এরপর বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। যেসব তথ্য চাওয়া হবে তা দিতে হবে। কারণ এটি প্রমাণ করবে যে আপনিই ওই অ্যাকাউন্টের প্রকৃত মালিক। এরপর রিপোর্ট করলে ফেসবুক ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট রিকভার করতে সহায়তা করবে।
ফেসবুক কর্তৃপক্ষকে জানানোর পর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন। বন্ধুদের আপনার হ্যাক হওয়া অ্যাকাউন্টটিতে রিপোর্ট করতে বলুন। কারণ ওই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে ফেসবুকে যত বেশি রিপোর্ট পড়বে, তত দ্রæত অ্যাকাউন্ট ফেরত পাওয়া যাবে। সূত্র: ফেসবুক সাপোর্ট


এই বিভাগের আরো খবর