সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল ইন্টারনেট ছাড়াই

প্রতিনিধি: / ২৯২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আইটি: প্রতিদিন বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান ব্যবহারকারীরা।  মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন এক ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারের মাধ্যমে অফলাইনে ফাইল ও ডকুমেন্ট ট্রান্সফার করা যাবে। জানা গেছে, এই ফিচারের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও অন্য ব্যবহারকারীকে ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। এমনকি অফলাইনে শেয়ার হওয়া ফাইল সম্পূর্ণ অ্যান্ড-টু- অ্যান্ড এনক্রিপটেড থাকবে। তাই প্রাইভেসি নিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা। কেননা আপনার পাঠানো ফাইলের গোপনীয়তা বজায় থাকবে। স¤প্রতি একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, অ্যান্ড্রয়েডের বিটা ভার্সানে এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আশপাশের কোনো অ্যান্ড্রয়েড ফোনে এবং ফাইল-শেয়ারিং অ্যাপ সাপোর্ট করবে তা খতিয়ে দেখা হচ্ছে। যে সব ডিভাইসে বøুটুথের মাধ্যমে লোকাল ফাইল-শেয়ার করা যায়, সেসব ডিভাইসে একইভাবে হোয়াটসঅ্যাপ থেকে চলে যাবে ফাইল। এই ফিচার সাপোর্ট করবে এমন নিকটবর্তী ডিভাইস খুঁজে বের করার পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপকে ছবি গ্যালারি ও সিস্টেম ফাইল ব্যবহারের অনুমতিও দিবে। যদিও কবে থেকে এই ফিচারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা সে বিষয়ে পরিষ্কার করে কিছুই বলা হয়নি। বর্তমানে সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

 


এই বিভাগের আরো খবর