Dhaka ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেমোরিজ বন্ধ রাখার উপায় ফেসবুক

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • ৩৪৬ Time View

আইটি: ‘স্মৃতি’ ভীষণ স্পর্শকাতর একটি শব্দ। স্মৃতি কখনো মানুষকে হাসায়, কখনো ডুবিয়ে দেয় পুরনো কোন তিক্ততায়। জনপ্রিয় যোগাযোগমাধ্যম ফেসবুকের চমৎকার একটি ফিচার ‘ফেসবুক মেমোরিজ’। বছর ঘুরে পুরনো সব স্মৃতিতে ফেরায় এই ফিচার। অনেকেই রোজ অপেক্ষা করে থাকেন ফেসবুকে স্মৃতির পাতায় ফিরে যেতে। তবে কখনো কখনো স্মৃতি হয় অনাকাক্সিক্ষত। তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। তাই আপনি চাইলে ফেসবুকের মেমোরিজ সুবিধা বন্ধ রেখে এ সমস্যার সমাধান করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক মেমোরিজ বন্ধ রাখবেন: মেমোরিজ সুবিধা বন্ধের জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার মেমোরিজ ট্যাবে ক্লিক করে পরের পৃষ্ঠার ওপরে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। তারপর নোটিফিকেশনস অপশন থেকে ‘অল মেমোরিস’ নির্বাচন করলে সব মেমোরিজ পোস্ট দেখা যাবে।এরপর ‘হাইলাইটস’ থেকে ‘নান’ অপশন নির্বাচন করলেই মেমোরিজে কোনো পোস্ট প্রদর্শন করবে না ফেসবুক। আপনি চাইলে নির্দিষ্ট ব্যক্তি, দিন ও কি-ওয়ার্ডসংবলিত ফেসবুক পোস্ট প্রদর্শনও বন্ধ করতে পারবেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মেমোরিজ বন্ধ রাখার উপায় ফেসবুক

Update Time : ০১:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪