মেহেদী হাসান লিপন, বাগেরহাট : বাগেরহাটের কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে আজ সোমবার সকালে পরিবেশ সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তৃতা ও কোডেক পরিচিতি নিয়ে আলোচনা করেন কোডেক বাগেরহাট ফোকাল পার্সন সৈয়দ মাহাবুবুর রহমান। প্রকল্প বিষয় নিয়ে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার বিশ্বাস। প্রকল্প বিষয়ক ধারনা ও কমিটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার।কাজী ছানী ফেরদৌস।
সভায় বাগেরহাট, মোরেলগঞ্জ,শরনখোলা সহ বিভিন্ন উপজেলার ২৫ জন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।#
Reporter Name 
























