Dhaka ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে হামের টিকা ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩ Time View
ফকিরহাট প্রতিনিধি :  ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হামের টিকা ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে উপজেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান সাগর।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো

উপস্থিত ছিলেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এবিএম তৈয়বুর রহমান, অধ্যাপক মোফাজ্জল হায়দার, এমটিইপিএ মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা হামের টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সমন্বিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হামের টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুদের টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

ফকিরহাটে হামের টিকা ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

Update Time : ১২:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬