Dhaka ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ভৈরব নদী দূষন রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ভৈরব নদীর দূষণ রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  মানববন্ধন ও
ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকালে বাগেরহাট শহর
রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
অ্যাক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও
অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণরা
এতে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট
কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবাইর, ইয়ুথ ফেলো
রবিউল ইসলামসহ প্রায় ৫০ জন যুব সদস্য। মানববন্ধনে বক্তারা ভৈরব নদীর
ক্রমবর্ধমান দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নদী রক্ষায় সম্মিলিত
উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া যুব সদস্য তামন্না খাতুন বলেন, “ভৈরব নদী আমাদের
জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিভিন্নভাবে বর্জ্য ফেলা ও দখলের
কারণে নদী আজ মারাত্মক হুমকির মুখে। আমরা চাই প্রশাসন ও সাধারণ মানুষ
একসঙ্গে এগিয়ে এসে নদীটিকে রক্ষা করুক।”
ইয়ুথ ফেলো রবিউল ইসলাম বলেন, “নদী দূষণ রোধে সচেতনতা তৈরির বিকল্প নেই।
আমরা তরুণরা যদি এখনই উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি মৃত নদী
পাবে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা নদীতে বর্জ্য না ফেলা, অবৈধ দখল বন্ধ এবং
নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানান। পাশাপাশি তারা
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে,
যাতে ভৈরব নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।
Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

বাগেরহাটে ভৈরব নদী দূষন রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update Time : ১২:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬