নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জামেয়া নূরানিয়া বালিকা মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়।
এ অবস্থায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর বিধিমালা অনুযায়ী এবং সংশ্লিষ্ট ধারা মোতাবেক নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান স্বাক্ষরিত এই আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
Reporter Name 

























