Dhaka ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে বড় ধাক্কা, সৌদি কোচ রেনার্ড বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

স্পোর্টস: বিশ্বকাপ শুরুর মাত্র ৫৫ দিন আগে বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব ফুটবল ফেডারেশন। দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরে বরখাস্ত করা হয়েছে ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন সিদ্ধান্ত দলটির প্রস্তুতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ২০২৬ বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেঙ্েিকাতে অনুষ্ঠিতব্য এই আসরের আগে দলটিকে গুছিয়ে নেওয়ার দায়িত্বেই ছিলেন রেনার্ড। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেনি ফেডারেশন। বিশেষ করে মার্চ মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে দলের ব্যর্থতা এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। মিশরের বিপক্ষে ৪-০ গোলের বড় হার এবং সার্বিয়ার কাছে ২-১ ব্যবধানে পরাজয় দলের দুর্বলতাকে সামনে নিয়ে আসে। এর পরই কোচ পরিবর্তনের পথে হাঁটে কর্তৃপক্ষ।
রেনার্ড অবশ্য সৌদি ফুটবলের ইতিহাসে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের সময় তিনিই ছিলেন দলের কোচ। সেই ম্যাচটি ফুটবল বিশ্বে বড় চমক হিসেবে বিবেচিত হয়।
নিজের বিদায় নিয়ে ৫৫ বছর বয়সী এই কোচ বলেন, “এটাই ফুটবল। সৌদি আরব সাতবার বিশ্বকাপে উঠেছে, যার মধ্যে দুবারই আমার অধীনে। আমি একমাত্র কোচ, যে বাছাইপর্ব এবং মূল বিশ্বকাপে তাদের নেতৃত্ব দিয়েছি। এই গর্বটা আমার সঙ্গে থাকবে।”
নতুন কোচ হিসেবে আলোচনায় রয়েছে প্রিমিয়ার লিগের সাবেক তারকা এবং বর্তমানে আল-খালিজের দায়িত্বে থাকা জর্জিওস দনিসের নাম। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
২০২৬ বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে খেলবে সৌদি আরব। তাদের প্রতিপক্ষ দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা কেপ ভার্দে। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
বিশ্বকাপের এত কাছে এসে কোচ পরিবর্তন সৌদি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। এখন দেখার বিষয়, নতুন কোচের অধীনে দল কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বার্সেলোনা থেকে ম্যানইউতে ফিরবেন র‌্যাশফোর্ড?

বিশ্বকাপের আগে বড় ধাক্কা, সৌদি কোচ রেনার্ড বরখাস্ত

Update Time : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬