Dhaka ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ উপলক্ষে ১৫০০ টাকার ট্রেনের টিকিট ১৪ হাজারে বিক্রি!

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

স্পোর্টস: একেই হয়তো বলে মরার উপর খাঁড়ার ঘা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ ঘিরে টিকিটের আকাশছোঁয়া দামের পাশাপাশি এবার যাতায়াত খরচও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দর্শকদের জন্য। বিশেষ করে কিছু ভেন্যুতে গণপরিবহনের ভাড়া কয়েক গুণ বাড়ানো হয়েছে। নিউইয়র্ক সিটি থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াত করতে দর্শকদের গুনতে হবে প্রায় ১৫০ ডলার (রিটার্ন ট্রেন ভাড়া)। অথচ সাধারণ সময়ে একই দূরত্বে ভাড়া মাত্র ১২.৯০ ডলার। ম্যানহাটনের পেন স্টেশন থেকে প্রায় ১৫ মিনিটের এই যাত্রার ভাড়া প্রায় ১২ গুণ বাড়ানো হয়েছে। আয়োজকদের মতে, স্টেডিয়ামে পার্কিং সুবিধা সীমিত থাকায় প্রতি ম্যাচে প্রায় ৪০ হাজার দর্শক গণপরিবহনের ওপর নির্ভর করবেন। এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে মোট ৮টি বিশ্বকাপ ম্যাচ, যার মধ্যে ১৯ জুলাইয়ের ফাইনালও রয়েছে। ১৩ জুন থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা, যেখানে খেলবে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের মতো দল।
ভাড়া বাড়ানোর কারণ কী?
নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো টুর্নামেন্টে দর্শকদের পরিবহনে প্রায় ৬২ মিলিয়ন ডলার ব্যয় হবে। এর মধ্যে মাত্র ১৪ মিলিয়ন ডলার অনুদান পাওয়া গেছে। সংস্থাটির প্রধান ক্রিস কলুরি বলেন, ‘এটি কোনো বাড়তি মুনাফা করার চেষ্টা নয়, আমরা শুধু খরচ তুলতে চাই।’ তবে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল মনে করেন, এই ব্যয় বহন করা উচিত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার। তিনি বলেন, ‘নিয়মিত যাত্রীদের ওপর এই বোঝা চাপানো ঠিক হবে না।’

বস্টনেও বাড়তি খরচ
এদিকে বস্টনের কাছাকাছি জিলেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে যেতেও বাড়তি খরচ গুনতে হবে। এঙ্প্রেস বাসে যাতায়াতের ভাড়া ধরা হয়েছে ৯৫ ডলার। ট্রেনের রিটার্ন টিকিট ৮০ ডলার, যা সাধারণ সময়ের তুলনায় চার গুণ বেশি।

অন্য শহরগুলোতে ভাড়া অপরিবর্তিত
তবে সব শহরে একই চিত্র নয়। লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, হিউস্টন ও ফিলাডেলফিয়ার মতো শহরগুলোতে গণপরিবহনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। কানসাস সিটিতে স্টেডিয়ামে যাতায়াতের জন্য শাটল সার্ভিস চালু করা হয়েছে, যেখানে রিটার্ন ভাড়া মাত্র ১৫ ডলার।

ফিফার অবস্থান
ভাড়া নিয়ে সমালোচনার মুখে ফিফা জানিয়েছে, তারা পরিবহন খরচ বহন করবে না। সংস্থার দাবি, ২০১৮ সালে স্বাক্ষরিত চুক্তিতে আয়োজক শহরগুলোকেই দর্শকদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করার কথা ছিল।

বিকল্প ব্যবস্থাও ব্যয়বহুল
ট্রেন ছাড়াও বিকল্প পরিবহন ব্যবস্থাও কম খরচের নয়। শাটল বাসে যাতায়াতের জন্য গুনতে হবে প্রায় ৮০ ডলার। এছাড়া কাছাকাছি আমেরিকান ড্রিম মলে পার্কিংয়ের জন্য অগ্রিম বুকিং চলছে, যার মূল্য প্রায় ২২৫ ডলার!

Tag :
About Author Information

জনপ্রিয়

বার্সেলোনা থেকে ম্যানইউতে ফিরবেন র‌্যাশফোর্ড?

বিশ্বকাপ উপলক্ষে ১৫০০ টাকার ট্রেনের টিকিট ১৪ হাজারে বিক্রি!

Update Time : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬