Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২ Time View

আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “বিগত সময়ের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন। এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি জানান, এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। তবে সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।

বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ২০২৬ সালের ৫ মার্চ জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, “জেলা কমিটি থেকে প্রাপ্ত সুপারিশগুলো কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করছে এবং মামলা প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রয়েছে।”

আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিকভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, এমনকি হত্যা মামলাও, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে তা পর্যালোচনা করা হবে। যদি কোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক বলে প্রতীয়মান হয়, তাহলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকার এ ধরনের মামলার ভুক্তভোগীদের প্রতিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

Tag :
About Author Information

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সক্রিয় সরকার : আইনমন্ত্রী

Update Time : ১২:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬