Dhaka ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১ Time View

বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ প্রধান ঘটনাবলি প্যারিস থেকে পাঠানো এএফপির প্রতিবেদন অনুযায়ী নিচে তুলে ধরা হলো:

হিজবুল্লাহর রকেট হামলা
ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ গতকাল বুধবার ভোরে উত্তর ইসরাইলে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করেছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে। ওয়াশিংটনে লেবানন-ইসরাইল আলোচনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা হয়।

পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চার দিনের সফরে সৌদি আরব, কাতার ও তুরস্ক যাচ্ছেন।
সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা আলোচনার আগে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ।

লক্ষ্যভিত্তিক হামলা
লেবাননের সাদিয়াত এলাকায়, বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে একটি গাড়িতে ইসরাইলি হামলা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এ হামলা ঘটে দুই দেশের সরাসরি আলোচনায় সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই।

ইরানি নাবিকদের প্রত্যাবাসন
শ্রীলঙ্কা ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ থেকে আটকে পড়া ২৩৮ জন ইরানি নাবিককে দেশে ফেরত পাঠিয়েছে।

যুদ্ধ শেষের পথে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘শেষ হওয়ার খুব কাছাকাছি’।
সমুদ্রপথে বাণিজ্য ‘সম্পূর্ণ বন্ধ’ দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী ইরানের সঙ্গে সমুদ্রপথে অর্থনৈতিক বাণিজ্য ‘সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে’। তবে তথ্য বলছে, কিছু জাহাজ এখনো হরমুজ প্রণালী অতিক্রম করছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প একদিকে ইরানের আয় কমাতে, অন্যদিকে প্রধান তেল ক্রেতা চীনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন।

চীন-রাশিয়া বৈঠক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়া জানিয়েছে, হরমুজ প্রণালী সংকটের কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতি পূরণে তারা চীনকে সহায়তা করতে পারবে।

পারমাণবিক অস্ত্র না রাখার শর্ত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করলে যুক্তরাষ্ট্র তাকে সমৃদ্ধ হতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের মূল কেন্দ্রেই রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি, যা নিয়ে ইরান বরাবরই বেসামরিক উদ্দেশ্যের দাবি করে আসছে।

ইসরাইল-লেবাননের সরাসরি আলোচনা
ইসরাইল ও লেবানন সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘উভয় পক্ষ পারস্পরিক সম্মত সময় ও স্থানে সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’

ইরানি তেলে ছাড় নবায়ন নয়
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি তেলের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিলতা আর নবায়ন করা হবে না। তারা বলেছে, তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ অব্যাহত রাখা হবে।

Tag :
About Author Information

মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

Update Time : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬