Dhaka ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়েন্দা অভিযানে ‘মোসাদ’ সংশ্লিষ্টসহ ৩৫ জনকে গ্রেপ্তার করল ইরান

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

বিদেশ : ইরানের অভ্যন্তরে বড় ধরনের এক গোয়েন্দা অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ সংশ্লিষ্ট’ ব্যক্তি ছাড়াও অস্ত্র চোরাকারবারি এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা রয়েছে। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দেশের মোট ছয়টি প্রদেশে আলাদা আলাদা অভিযানে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০২৫-২৬ সালের বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা ইরানের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অন্যদিকে দেশের ভেতরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা রুখতে তেহরান এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইরানের ভেতরে এই ধরপাকড় যখন চলছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ইতিবাচক বার্তা দিয়েছেন। ফঙ্ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধ এখন ‘প্রায় শেষ’ পর্যায়ে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শুরু হতে পারে। ট্রাম্পের আলোচনার আশ্বাসের বিপরীতে মার্কিন সামরিক বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের নৌ অবরোধের দ্বিতীয় দিনে সমুদ্রপথে ইরানের যাবতীয় অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

গোয়েন্দা অভিযানে ‘মোসাদ’ সংশ্লিষ্টসহ ৩৫ জনকে গ্রেপ্তার করল ইরান

Update Time : ১২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬