Dhaka ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপি ভেঙে দুই ইউনিট করার দাবি হাইকোর্টে

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ০ Time View

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক ডিএমপি কমিশনার নিয়োগের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী জুলফিকার আলী জুনু এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, প্রশাসনিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিভক্ত হলেও পুলিশিং কার্যক্রম এখনও এককভাবে ঢাকা মহানগর পুলিশের অধীনে পরিচালিত হচ্ছে। একজন কমিশনারের মাধ্যমে পুরো মহানগরের আইনশৃঙ্খলা তদারকি করা বর্তমান বাস্তবতায় অকার্যকর হয়ে পড়েছে বলে দাবি করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও জটিল নগর ব্যবস্থাপনায় পৃথক দুই সিটির জন্য আলাদা পুলিশ প্রশাসন গঠন সময়ের দাবি। এতে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা আরও দ্রুত, আধুনিক ও জনবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

এ প্রেক্ষিতে রিটে ডিএমপিকে দুইটি পৃথক ইউনিটে বিভক্ত করা, দুই সিটি করপোরেশনের জন্য আলাদা দুইজন কমিশনার নিয়োগ এবং জননিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমান কাঠামোকে অকার্যকর ও অসাংবিধানিক ঘোষণা করার অনুরোধও করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

Tag :
About Author Information

ডিএমপি ভেঙে দুই ইউনিট করার দাবি হাইকোর্টে

Update Time : ১২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬