Dhaka ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১ Time View

পবিত্র হজকে সামনে রেখে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল রাত থেকে। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্ম মন্ত্রণালয় জানায়, উদ্বোধনের পরপরই প্রথম ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম দিনেই মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে।

ফ্লাইট পরিচালনায় তিনটি এয়ারলাইনস অংশ নিচ্ছে। এর মধ্যে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সাউদিয়া এবং চারটি ফ্লাইনাস। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের মধ্যে ৩৫ শতাংশ সাউদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস বহন করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নেবেন।

হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে ২১ মে পর্যন্ত চলবে প্রি-হজ ফ্লাইট। এ সময়ে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ হবে ১ জুলাই।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Tag :
About Author Information

১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট

Update Time : ১২:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬