Dhaka ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১০ Time View
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বাঙালির ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচিতে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা, বৈশাখী মেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন। শিক্ষার্থীরা বৈশাখী সাজে শোভাযাত্রা ও পরিবেশনায় অংশ নেয়।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ শোভাযাত্রার নেতৃত্ব দেন।
উৎসবমুখর এ আয়োজন শেষ হয় আনন্দ, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে।
Tag :
About Author Information

Md Shibbir Ahmed

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

Update Time : ০১:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬