Dhaka ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩ Time View
ফকিরহাট প্রতিনিধি : বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের ফকিরহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ডাকবাংলো মোড় থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা প্রশাসন ও সূধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দড়ি টানাটানি প্রতিযোগিতা, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বর্ষবরণ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বসে পিঠা-পুলি ও গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা নিয়ে অস্থায়ী দোকান। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এসব স্টল ঘুরে দেখেন এবং উৎসবের আমেজ উপভোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনু জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থাপনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রাসেদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা খান আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন এবং পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু,ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শেখ সৈয়দ আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন ফকিরহাটবাসীর মাঝে বাংলা নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।
Tag :
About Author Information

ইরানে জরুরি ত্রাণসামগ্রীর প্রথম চালান পৌঁছে দিল আইসিআরসি

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

Update Time : ১২:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬