Dhaka ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ইনজুরির কবলে এমবাপে

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে প্রস্তুতি মোটেও ভালো হয়নি বা হচ্ছে না সেটি নিশ্চিত। বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে হারার পর লা লিগায় আলভারো আরবেলোয়ার গট দল শুক্রবার জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লা শিরোপা দৌঁড় থেকে অনেকটাই ছিটকে গেছে। সঙ্গে যোগ হয়েছে নতুন দুশ্চিন্তা কিলিয়ান এমবাপের ইনজুরি। জিরোনার বিপক্ষে ম্যাচে চোখে আঘাত পাওয়ার পর দলের অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক কারণেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জিরোনার বিপক্ষে ম্যাচের পর ডান ভ্রুতে সেলাই করা এমবাপে অস্বস্তির কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি।’ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বায়ার্নের বিপক্ষে ম্যাচ খেলতে জার্মানিতে যাবে রিয়াল। দলটি আশা করছে, সফরের আগে এমবাপে অনুশীলনে ফিরতে পারবেন, যা তার গুরুত্বপূর্ণ সেই ম্যাচ খেলার সম্ভাবনা বাড়াবে। প্রথম লেগে রিয়ালকে ম্যাচে ফিরিয়ে আনার গোলটি করেছিলেন এমবাপে। আগামী দুয়েকদিনের মধ্যেই বোঝা যাবে এমবাপে অনুশীলনে ফিরতে পারেন কিনা। আপাতত পরিস্থিতি নিয়ে খুব বেশি চিন্তিত নয় রিয়াল, তবে সমস্যা যদি থেকে যায়, তাহলে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপ বাড়তে পারে।

Tag :
About Author Information

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

ফের ইনজুরির কবলে এমবাপে

Update Time : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬