Dhaka ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে অপরাজিত রইলেন সাইফ

  • Reporter Name
  • Update Time : ১২:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪২ Time View

নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। ক্যাম্পে থাকা ক্রিকেটারদের মধ্যে দুই ভাগে খেলা ম্যাচে বাজিমাত করেছেন সাইফ হাসান। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে ২৯২ রান করেছে টিম ‘এ’। ১৩৮ রানে অপরাজিত থাকেন সাইফ। ১৩৩ বলের ইনিংসে ৬টি চার ও ৮ ছক্কায় ইনিংসটাকে গড়েন এই ডানহাতি ব্যাটার। এদিন শুরুতে নিয়মিত উইকেট হারায় ‘এ’ দল। তানজিদ হাসান তামিম ৭, নাজমুল হোসেন শান্ত ১২ আর লিটন কুমার দাস করেন ৯ রান। তবে সাইফ একপ্রান্ত আগলে ছিলেন। তাকে মিডল অর্ডারে সঙ্গ দেন তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব। ২৫ রান করেন হৃদয় আর আফিফের ব্যাট থেকে আসে ৩৪ রান। এছাড়া শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ১২ বলে ২০ ও তানজিম হাসান সাকিব ১৩ বলে ২৭ রানের ক্যামিও খেলেন। টিম ‘বি’-এর হয়ে এবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন। এছাড়া সৌম্য সরকার, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

Tag :
About Author Information

প্রস্তুতি ম্যাচে অপরাজিত রইলেন সাইফ

Update Time : ১২:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬