Dhaka ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে স্কুল বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি: শিক্ষা প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিদ্যালয়গুলোর অবকাঠামো গত উন্নয়নের ব্যাপারে রাজধানীর মিরপুরে বিভিন্ন স্কুল পরিদর্শন শেষে জানিয়েছেন, দেশে হাম এবং জ্বালানি সংকট প্রেক্ষাপটে স্কুল বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। অনলাইন ক্লাসের দিকে যাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেছেন, আগামী জুন-জুলাই শিক্ষা ক্ষেত্র নিয়ে আসছে নতুন কিছু পদক্ষেপ। তার প্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে। আমাদের পাঁচ বছরের টার্গেট হলো- ৫ থেকে ১০ বছর বয়সী ৯৬ শতাংশ বাচ্চাকে যেন স্কুলের দিকে নিয়ে আসতে সক্ষম হই। তাদের এই যে ৫-১০ বছর বয়সীদের এই শিক্ষা শেষে বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, কমিউনিকেশন, গণিত শিক্ষায় যেন তারা পারদর্শী হয়। এখন আমরা সেই ব্যবস্থাই করছি।

‘এই যায়গা থেকে স্কুল-ক্যাম্পাসগুলো যদি শিক্ষার্থী বান্ধব না হয় তাহলে, ডিজাইনগুলো যদি তেমন না হয়; আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করছি’-উল্লেখ করেন তিনি।

তার দাবি, প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রমিজ করেছেন পুরো জাতির কাছে যে- প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে আমরা বিনামূল্যে স্কুল ড্রেস দেব। সো অনেক কিছুই আমরা দিচ্ছি। এর সঙ্গে আরও অনেক ধরনের ব্যবস্থা করবো। সেই যায়গা থেকে এই ক্যাম্পাসগুলো অনেক গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামের প্রবণতা ইনফেন্ডদের মধ্যে সবচেয়ে বেশি। স্কুলগামীদের মধ্যে এটি সবচেয়ে বেশি। আর এ জন্য আমাদের যা করা দরকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিটেলস জেনে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি। তাই সব ধরনের ব্যবস্থাই এখানে নেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

জ্বালানি সংকটে স্কুল বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি: শিক্ষা প্রতিমন্ত্রী

Update Time : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬