সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দিন দিন বাড়ছে ‘প্রেশার কুকার’-এর আয়

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঈদের সিনেমার ভিড়ে ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের নজর কাড়ছে ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক এই সিনেমাটি ধীরে ধীরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করছে এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে বঙ্ অফিসের আয়েও। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটির আয়। বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬ লাখ ১২ হাজার টাকা। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ১১ লাখ ৪ হাজার টাকায়। আর তৃতীয় দিনে আরও বৃদ্ধি পেয়ে আয় হয় ১২ লাখ ১৫ হাজার টাকা। সব মিলিয়ে তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৯ লাখ ৩২ হাজার টাকা। বিএমআর জানিয়েছে, মাল্টিপ্লেঙ্গুলোতেও তৃতীয় দিনে সিনেমাটির আয় বৃদ্ধির ধারা অব্যাহত ছিল। মূলত দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং ‘ওয়ার্ড অফ মাউথ’ ছড়িয়ে পড়ার ফলে ধীরে ধীরে সিনেমাটির প্রতি আগ্রহ বাড়ছে। তৃতীয় দিনে স্টার সিনেপ্লেঙ্রে ১৫টি এবং লায়ন সিনেমাসের ৩টি-মোট ১৮টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এর মধ্যে ৮টি শো ছিল হাউজফুল এবং আরও একটি শো প্রায় পূর্ণ ছিল। তিন দিন শেষে মাল্টিপ্লেঙ্গুলোতে সিনেমাটির মোট গ্রসও দাঁড়িয়েছে ২৯ লাখ ৩২ হাজার টাকায়। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ মূলত চার নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। দর্শকদের একটি নির্দিষ্ট অংশের কাছে সিনেমাটি আলাদা করে আগ্রহ তৈরি করতে পেরেছে। বিশেষ করে গল্পনির্ভর এবং নারীপ্রধান এই ধরনের সিনেমার প্রতি যে আগ্রহ তৈরি হচ্ছে, তারই প্রতিফলন হিসেবে দিন দিন বাড়ছে ‘প্রেশার কুকার’-এর আয়।


এই বিভাগের আরো খবর