কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ রমজান) বিকেলে কুতুবদিয়া মেডিকেল গেইটস্থ আইল্যান্ড হাইস্কুলের টপ ফ্লোরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা কুতুবদিয়ার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আবুল কাশেম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান। তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় কক্সবাজার জেলা নেতৃত্বের মধ্যে বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বাপার সাধারণ সম্পাদক করিম উল্লাহ করিম, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক ও জেলা কমিটির সদস্য প্রফেসর এহসান উদ্দিন, চকরিয়া বাপার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলা উদ্দিন আলো এবং পেকুয়া বাপার সদস্য ও সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন শিক্ষক সালমান সাকিব, কপিল মেম্বার, পল্লী চিকিৎসক ইলিয়াস, সাংবাদিক এম.এ. মান্নান, মহিউদ্দিন কুতুবী, হিরো চৌধুরীসহ বাপার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন, মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আশফাক কুতুবী। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আশেকুর রহমান সায়েম।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।