সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুতুবদিয়ায় বাপার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

‎কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ রমজান) বিকেলে কুতুবদিয়া মেডিকেল গেইটস্থ আইল্যান্ড হাইস্কুলের টপ ফ্লোরে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা কুতুবদিয়ার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আবুল কাশেম।

‎ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান। তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

‎এ সময় কক্সবাজার জেলা নেতৃত্বের মধ্যে বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বাপার সাধারণ সম্পাদক করিম উল্লাহ করিম, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক ও জেলা কমিটির সদস্য প্রফেসর এহসান উদ্দিন, চকরিয়া বাপার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলা উদ্দিন আলো এবং  পেকুয়া বাপার সদস্য ও সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন।

‎এছাড়া আরও বক্তব্য রাখেন শিক্ষক সালমান সাকিব, কপিল মেম্বার, পল্লী চিকিৎসক ইলিয়াস, সাংবাদিক এম.এ. মান্নান, মহিউদ্দিন কুতুবী, হিরো চৌধুরীসহ বাপার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎মোনাজাত পরিচালনা করেন, মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আশফাক কুতুবী। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আশেকুর রহমান সায়েম।

‎অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


এই বিভাগের আরো খবর