Dhaka ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ মার্চ জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করবে উত্তর কোরিয়া

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

বিদেশ : উত্তর কোরিয়া তাদের ক্ষমতাসীন দলের সমপ্রতি অনুষ্ঠিত এক বিশাল সম্মেলনের পর চলতি মাসের ১৫ তারিখে জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করার ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। নেতা কিম জং উনকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হবে কিনা সেদিকেই সবার নজর। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠাতা ও কিমের প্রয়াত দাদা কিম ইল সুং-এর জন্য সংরক্ষিত শীর্ষ রাষ্ট্রীয় পদ এটি। সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, রাবার-স্ট্যাম্প সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ) -এর প্রতিনিধিদের নির্বাচন ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি প্রতি পাঁচ বছর অন্তর এই শীর্ষ সম্মেলন বা কংগ্রেস আয়োজন করে। যা কূটনীতি থেকে শুরু করে যুদ্ধ পরিকল্পনা পর্যন্ত সবকিছুর ওপর রাষ্ট্রীয় প্রচেষ্টা পরিচালনা করে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এসপিএ এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এপ্রিলে চীনে পরিকল্পিত সফরের সময় কিমের সাথে বৈঠক করতে চাইবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে ওঠার মধ্যেই এই ঘোষণা এলো। গত বুধবার শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর কিম বলেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নিলে তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে ‘একত্রে বসতে’ পারে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বাতিল করার প্রচেষ্টা চালিয়ে আসছে, কিন্তু শীর্ষ সম্মেলন, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের তেমন কোন প্রভাব দেশটির ওপর পড়েনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

১৫ মার্চ জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করবে উত্তর কোরিয়া

Update Time : ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬