Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াল ২৯ এপ্রিল ৯১ স্মরণে উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে” শীর্ষক জাতীয় সেমিনারের  আয়োজন করেছে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন   ‎

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View

‎নিজস্ব প্রতিবেদক: ‎উপকূলীয় উন্নয়ন ও দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে” শীর্ষক জাতীয় সেমিনার এবং ঐতিহাসিক ২৯ এপ্রিল স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‎‎আগামী  ২৯ এপ্রিল (মঙ্গলবার) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সেমিনারের আয়োজন করেছে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি।

‎‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুর, কক্সবাজার-২ আসনের সাংসদ সদস্য লুৎফুর রহমান কাজল,  কক্সবাজার-২ আসনের সাংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ  মাওলানা জহিরুল ইসলাম ,  চট্টগ্রাম ১৩ আসনের সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য  মোস্তাফা কামাল পাশা এবং নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য  আবদুল হান্নান মাসউদসহ বিভিন্ন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎‎পরেরদিন ৩০ এপ্রিল (বুধবার ) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জামাল খান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করেছে সংগঠনটি। বিকেলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নসরুল কাদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

‎‎এতে সকলের উপস্থিতি কামনা করেছেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর মুহাম্মদ ডঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক  সাংবাদিক আকবর খাঁন।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

ভয়াল ২৯ এপ্রিল ৯১ স্মরণে উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে” শীর্ষক জাতীয় সেমিনারের  আয়োজন করেছে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন   ‎

Update Time : ০১:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬