Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল ১১ পয়সা

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ Time View

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা বেড়েছে বলে জানায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা। পরে তেলের দাম কমলে ভাড়া নতুন করে সমন্বয় করা হবে।

মন্ত্রী বলেন, ‘ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।’

জানা যায়, নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে ২০২২ সালে বাসভাড়া বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২২ সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের ব্যয় বাড়লেও পরিবহন খাতের ব্যয় সামাল দিতে এটি প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল ১১ পয়সা

Update Time : ০২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬