Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩৩ Time View

গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে তার ওপরেই সবচেয়ে বেশি ভরসা ছিল ইংলিশ টিম ম্যানেজমেন্টের, তবে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। চলমান বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্যর্থ বাটলার। নিজেদের প্রথম ২ ম্যাচে ৪৭ রান করেছিলেন তিনি। কিন্তু পরের ৫ ইনিংসে তার মোট রান ১৫। লম্বা ক্যারিয়ারে এমন খারাপ সময় আর কখনো দেখেননি তিনি। বাজে সময়ে অধিনায়ক হ্যারি ব্রুককে পাশে পাচ্ছেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, জসকে একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো থাকতে দেওয়া উচিত। এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন সে এবং আমি দেখতে পাচ্ছি, সে ভালো করতে যাচ্ছে (সেমি-ফাইনালে)।’ সেমিতে ভারতের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আসরের অন্যতম ফেভারিট স্বাগতিকরা। তাই তাদের বিপক্ষে খেলতে নামাটা বাড়তি চ্যালেঞ্জই। তবে ব্রুক বললেন, তার দল চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। তিনি বলেন, ‘আমরা সবাই দারুণ রোমাঞ্চিত। ছেলেদের বেশ কয়েকজনের কাছ থেকেই শুনতে পেয়েছি, ওরা ভারতের সঙ্গেই খেলতে চাইছিল। বিরাট এক উপলক্ষ হতে যাচ্ছে এটি, দুই দলের জন্য প্রচণ্ড চাপেরও। ভারতের সঙ্গে অবশ্যই প্রবল সমর্থন থাকবে এবং আমি নিশ্চিত, আমাদের পাশে খুব বেশি কাউকে পাব না। মাঠে গর্জন থাকবে প্রচণ্ড। তবে আশা করি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।’

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

কঠিন সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক

Update Time : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬