Dhaka ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কবে হচ্ছে বিসিবি নির্বাচন? যা জানালেন তামিম

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

চলতি মাসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যায়। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি দ্বারা। তামিমকে সভাপতি করে ১১ সদস্যের কমিটির দ্বারাই চলছে বিসিবির দায়িত্ব। এই কমিটির মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। গতকাল সোমবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় প্রেসবক্সে আসেন বিসিবি সভাপতি তামিম। সেখানে সাংবাদিকদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন তিনি। এরপর আলাপচারিতার ফাঁকে সবাইকে উদ্দেশ্য করে বলেন তামিম বলেন, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করবো নিশ্চিতভাবে।’ যদিও ৯০ দিন সময় আছে তামিমের হাতে, তবে অতদিন সময় নিতে চান না তারা, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়। সেক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলবো।’ এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে মাঠে বল বয়ও ফেরাতে চান তামিম, ‘আগে দেখতাম ম্যাচের সময়ে বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকতেন। এখনও পৃথিবীর অন্যান্য দেশে থাকে। কিন্তু কেনো জানিনা আমাদের এখানে সেটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা আবার চালু করতে চাই।’ বল বয় হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তামিম বলেন, ‘আমি নিজেও বল বয় ছিলাম। ১৯৯৮ সালে যখন চট্টগ্রামে এমসিসি আসছিল, আমি ওই ম্যাচে বল বয় ছিলাম। আরও অনেক ম্যাচেই ছিলাম।’

Tag :
About Author Information

জনপ্রিয়

কবে হচ্ছে বিসিবি নির্বাচন? যা জানালেন তামিম

Update Time : ১২:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬