Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শঙ্কায় পাকিস্তানের বাংলাদেশ সফর

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৪৫ Time View

খেলাধুলা:টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। যদিও সে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের একের পর এক টুর্নামেন্টে ব্যস্ত রাখছে বিসিবি। অদম্য টি-টোয়েন্টি কাপের পর পাকিস্তান সিরিজকে সামনে রেখে এখন তারা ওয়ানডে ফরম্যাটে বিসিএল খেলছে। এরপর আগামী সোমবার ঢাকায় আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। সূচি অনুযায়ী- আসন্ন সিরিজে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। তবে বিদেশি গণমাধ্যমে এই সিরিজ নিয়ে শঙ্কার কথা সামনে এনেছে। একদিকে, পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধে লিপ্ত, এরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করে ইরানে। যার পাল্টা জবাব দিতে গিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাটিতে হামলা করছে শিয়া অধ্যুষিত দেশটি। ফলে চলমান এই অস্থিরতায় বন্ধ রয়েছে এই অঞ্চলে অধিকাংশ দেশের আকাশপথ। সবমিলিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ঢাকাগামী ফ্লাইট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সিরিজ শুরুর এখনও যথেষ্ট সময় বাকি। আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা দুই দল। সে কারণে নিদিষ্ট সময়ে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে আশাবাদী বিসিবি। গতকাল রাতেও বিসিবির সঙ্গে কথা হয়েছে পিসিবির। বিসিবির একজন কর্মকর্তা জানান, সবকিছু ঠিক আছে এখন পর্যন্ত। নিদিষ্ট সময়েই মাঠে গড়াবে খেলা। এর আগে এই সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে। এদিকে, আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। গত বছরের জুলাইয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে। এর আগে দেশটিতে সফর করে বাংলাদেশ। সেখানেও সফরকারীরা হেরেছিল ৩-০ ব্যবধানে।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

শঙ্কায় পাকিস্তানের বাংলাদেশ সফর

Update Time : ০৭:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬