সর্বশেষ :
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ইসরায়েলে নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্র ওমানের বন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আঘাত: রাষ্ট্রীয় গণমাধ্যম মধ্যপ্রাচ্যে সীমিত ফ্লাইট পুনরায় চালু করবে ভারতীয় বিমান সংস্থা লেবাননে স্থানীয়দের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ জারি ইসরাইলি বাহিনীর রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ট্রাম্পের ‘কড়া জবাব’ হুঁশিয়ারি শরণখোলায় মাসুমের মৃত্যুতে জামায়াত কোন সম্পৃক্ততা  নেই –এমপি আলিম টটেনহ্যামকে বড়ো অঙ্কের করলো উয়েফা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা করলেন প্রোটিয়া ক্যাপ্টেন

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

খেলাধুলা:গত বছর এশিয়া কাপ থেকে ভারত-পাকিস্তানের ম্যাচে হাত মেলান না দুই দলের ক্রিকেটারেরা। শুরুটা অবশ্য করেছিল ভারতই। কাশ্মীরের পেহেলগামে হামলা ও তার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠেছে। তার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। দুই দেশের ক্রিকেটারদের হাত না মেলানোকে ভালোভাবে দেখছেন না টেম্বা বাভুমা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বাভুমাকে। তিনি বাইরে থেকে বিষয়টি দেখেছেন। তার মনে হয়েছে, এ রকমটা ক্রিকেটের জন্য ভালো না। সংবাদসংস্থা পিটিআইকে বাভুমা বলেন, ‘বাইরে থেকে দেখলে ব্যাপারটা ভালো দেখায় না। ক্রিকেটের জন্যও সেটা ভালো নয়। দিন শেষে তো এটা ভদ্রলোকের খেলা। সেটা শুনেই বড় হয়েছি। তাই ক্রিকেটারদের কাছে কিছুটা ভদ্র ব্যবহার আশা করা যায়।’ তিনি যে হাত না মেলানোর বিপক্ষে তা স্পষ্ট করে দেওয়ার পাশাপাশি বাভুমা জানিয়েছেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক ও রাজনীতির বিষয়ে কোনো ধারণা তার নেই। ফলে শুধুমাত্র দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে তিনি এমনটা বলছেন। বাভুমা বলেন, ‘আমি বাইরে থেকে বিষয়টা দেখছি। ভারত-পাকিস্তানের মধ্যে যে রাজনীতি, সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা আমার নেই। কিন্তু শুধুমাত্র যদি একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে বলব, বিষয়টা ক্রিকেটের পক্ষে শুভ নয়।’


এই বিভাগের আরো খবর