Dhaka ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বাবরের জন্য নয় : শোয়েব আখতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

টি-টোয়েন্টিতে বরাবরই ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হন বাবর আজম। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৬৬ রানে এসেছে তার ব্যাটে। এরমধ্যে সর্বোচ্চ ৪৬ রান করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ব্যাটিং করেছেন ১১৫.৭৮ স্ট্রাইক রেটে। ভারতের বিপক্ষে ম্যাচে বাজে শট খেলতে গিয়ে আউট হওয়ার পর সমালোচনা আরও তীব্র হয়। সেই উইকেট পতনের পর দল চাপে পড়ে যায়। পাকিস্তানের সাবেক ক্রিকেতারদের মতে, বাবর আধুনিক টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটার নন। এই মনে করার তালিকায় আছেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। তিনি মনে করেন, বাবরের উচিত ছিল আগেই সিদ্ধান্ত নেওয়া যে এই সংস্করণ তার জন্য উপযুক্ত নয়। এরপরও দল যদি তাকে খেলাতে চায় তাহলে তাকে দিয়ে ইনিংস শুরু করানো উচিত পাওয়ার প্লেতে। এর আগে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন জানান, পাওয়ারপ্লেতে কম স্ট্রাইক রেটের কারণে বাবরকে চার নম্বরে নামানো হয়েছে। তবে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। হাফিজের মতে, বাবর চার নম্বরে কার্যকর নন। তাকে হয় ওপেনার, নয়তো তিন নম্বরে ব্যাট করানো উচিত। তিনি বলেন, ‘কোচের বক্তব্য আমি বহুবার শুনেছি, কিন্তু বুঝতে পারিনি। যদি তিনি পাওয়ারপ্লে কাজে লাগাতে না পারেন, আবার ১০ ওভারের পর বড় শটও খেলতে না পারেন, তাহলে চার নম্বরে নামানোর যুক্তি কী?’ সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রিজার্ভ ডে না থাকায় দুই দল এক পয়েন্ট করে পেয়েছে। এখন তাদের সামনে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় এই লড়াই পাকিস্তানের জন্য প্রায় ‘বাঁচা-মরার’ ম্যাচে পরিণত হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

টি-টোয়েন্টি বাবরের জন্য নয় : শোয়েব আখতার

Update Time : ০৮:৩১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬