Dhaka ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্সেনালেই থাকছেন বুকায়ো সাকা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে নিজের ভবিষ্যৎ আরও দীর্ঘ করেছেন তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা। নতুন চুক্তিতে তিনি ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকার অঙ্গীকার করেছেন। সাকার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে জানুয়ারিতে শুরু হওয়া আলোচনার পর নতুন শর্তে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। কোচ মিকেল আর্তেতার অধীনে আর্সেনালের হয়ে সবচেয়ে বেশি মিনিট খেলা ফুটবলারদের মধ্যে শীর্ষে আছেন সাকা। ক্লাবের একাডেমি থেকে উঠে আসা এই ইংলিশ তারকা ২০১৮ সালে সিনিয়র দলে অভিষেকের পর এখন পর্যন্ত ২৯৭ ম্যাচে ৭৮টি গোল করেছেন। পাশাপাশি তিনি ইংল্যান্ড জাতীয় দলেরও নিয়মিত সদস্য। চুক্তি নবায়নের পর ক্লাব মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সাকা বলেন, আমি দারুণ অনুভব করছি। আমার পরিবার ও আমার জন্য এটি অসাধারণ একটি মুহূর্ত। এই ক্লাবে আমার যাত্রা চালিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে সব শিরোপা জিততে চাই। চলতি মৌসুমে আর্সেনাল লড়ছে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ এবং ইএফএল কাপের শিরোপার জন্য। ২০২০ সালে এফএ কাপ জয়ই এখন পর্যন্ত সাকার একমাত্র ট্রফি ক্লাবটির হয়ে। এ মৌসুমে একাধিকবার অধিনায়কত্বও করেছেন তিনি। সাকা ছাড়াও গত এক বছরে উইলিয়াম স্যালিবা ও গ্যাব্রিয়েল মাগালহেস দীর্ঘমেয়াদি চুক্তিতে আর্সেনালের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

আর্সেনালেই থাকছেন বুকায়ো সাকা

Update Time : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬