সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২০২৫ বিপিএলের পারিশ্রমিক এখনো বকেয়া শরিফুলের

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সবশেষ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছেন শরিফুল ইসলাম। তার আগের আসরে শরিফুল খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। সেবার ফাইনালে উঠেছিল তার দল। মাঠে সফল হলেও সেই আসরের পারিশ্রমিক এখনও বকেয়া আছে বলে জানালেন এই পেসার। গত আসরের টাকা গতকাল বৃহস্পতিবার বুঝে পেয়েছেন শরিফুল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সত্যি বলতে এবার সবচেয়ে ভালো গেছে। এর আগে সুমন স্যারের (হাবিবুল বাশার সুমন, চট্টগ্রাম রয়্যালসের পরামর্শক) সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম। এই দুইবারই খুব ভালো ছিল। গত বছরের, মানে এবারের আগের আসরের পেমেন্ট এখনও পাওনা। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে (এবারের পারিশ্রমিক পেয়ে)।’ শরিফুলের কাছে জানতে চাওয়া হয়, বিপিএলে কয়টি দল দেখতে চান। যদিও তিনি নির্দিষ্ট কোনো সংখ্যার কথা না জানালেও বলেছেন, দল আরো বেশি দেখতে চান তিনি। তবে তা যেন হয় মানসম্পন্ন দল। উদাহরণ হিসেবে দেখালেন বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে। শরিফুল বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। আমরা তো চাই দল বাড়ুক। তবে রাজশাহী যেভাবে দল গড়েছে এমন দল যেন হয়। তাহলে সবাই খেলতে আগ্রহী থাকবে।’


এই বিভাগের আরো খবর