সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ের পিঁড়িতে বসলেন নারী ক্রিকেট দলের সুপ্তা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গেল মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য প্রমাণ করতে হয়েছে বাংলাদেশকে। আর বাছাই পর্বে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন শারমিন আক্তার সুপ্তা। সবমিলিয়ে ১৯৪ রান করেছিলেন তিনি। বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সুপ্তা। এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল সুপ্তার গায়ে হলুদ এবং বিয়ের ছবি। এবার সুপ্তা নিজেই নিশ্চিত করেছেন তার বিয়ের খবর। গেল মাসের ৮ জানুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পাত্র সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত নজীব রহমান। তিনি ছিলেন আইন বিভাগের ছাত্র। এদিকে নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। খুব দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেখানে যোগ দেবেন সুপ্তা।


এই বিভাগের আরো খবর